১১/০২/২০২৬, ১৬:০৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না : বরকত উল্লাহ বুলু

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশি বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না এবং মব সন্ত্রাস বন্ধ করা যাবে না।”

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উচিত বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তাঁর প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সেই টাকা ফেরত আনা হবে। এজন্যই একটি সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।

সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।
কাউন্সিল অধিবেশনে একক প্রার্থী থাকায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নূরু, সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল।

অন্যদিকে, পৌর বিএনপির সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ। সিনিয়র সহসভাপতি হয়েছেন সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন।

বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্যসচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমিরসহ আরও অনেকে।

সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কায়সার আলম সেলিম। অনুষ্ঠানে জেলা, মহানগর ও উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন