২৭/০২/২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে ছাত্র সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্র সমাবেশ হয়েছে।

রবিবার সকালে উপজেলা নগরপাড়া এলাকায় এ ছাত্র সমাবেশ হয়। এতে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল বাকি আবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ,সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলজার হোসেন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহির খান, সাবেক সদস্য রুহুল আমিন ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজল, সাবেক সহ সভাপতি মাশিদুল ইসলাম, মফিজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড ছাত্রদের সাবেক সভাপতি পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন অন্তু প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: খালেদা জিয়ার জন্মদিনে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন