25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২৩:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ৪৬৬ রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৪৬৬ রোগী।

রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৩৫ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন, যাদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩৭৮ জন, যার মধ্যে ১৫ হাজার ৫৬৯ জন পুরুষ ও ১০ হাজার ৮০৯ জন নারী।

বিজ্ঞাপন

পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ২৭৮

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন