24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলা আ’লীগের সভাপতি অপু গ্রেফতার, ২ দিনের রিমান্ড মঞ্জুর

ঝিনাইদহ জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেফতার হয়েছেন। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে রয়েছে।

বিজ্ঞাপন

আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয় । সেসময় বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওয়াজেদুর রহমান তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে ।

ঝিনাইদহ জেলা পুলিশ সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগষ্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

এছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি তিনি। ওই সব মামলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক সাংসদ শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে।

শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আ’লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতির শূন্য পদে শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন প্রদান করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঝিনাইদহ জেলা আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু গ্রেফতার হয়েছেন। তাকে ঢাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

পড়ুন: মাদারীপুরে ফজরের নামাজ পড়ানো হলো না মসজিদের ইমামের

দেখুন: ‘সাকিব’ ‘সাকিব’ ধ্বনিতে মুখরিত মাদারীপুর | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন