বিজ্ঞাপন

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন অনুষ্ঠানের সভাপতি

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক পথসভায় সমাপনী বক্তব্যে ‘জয়বাংলা’ উচ্চারণ করেন অনুষ্ঠানের সভাপতি এনসিপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক শফিজল ইসলাম। পথসভা শেষ হওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের এই ভিডিওতে শোনা যায়, আমি সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নের নির্বাচনের জন্য বিভিন্ন মানুষের পাড়া মহল্লায় যেয়ে কথা বলতাছি। অত্যন্ত সাড়া পাচ্ছি। ইনসআল্লাহ, আপনারা যদি সহযোগিতা করেন, আশা করি আমাকে কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে হাপ কিলোমিটার দুরে জামালপুর ইউনিয়ন। আপনারা সহযোগিতা করলে চেয়ারম্যান পদে কেউ আমাকে ঠোতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয়বাংলা- উচ্চারণ করেন এবং মঞ্চে এনিয়ে কথা বলাবলি শুরু বলেন ছড়ি ছড়ি। এরপর তিনি বক্তব্যের মঞ্চ থেকে সড়ে যান।

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জেলা শাখা এক পথসভার আয়োজন করে। পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক শফিজল ইসলাম।

বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমাইয়া ফারজানা, এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহবায়ক খাদেমুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতা-কর্মীরা।

জুলাই গণ–অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তাঁর কবর জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা পযন্ত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই পথসভায় বক্তব্য দেন। ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং উপস্থিত জনতার সামনেই এনসিপির পথসভায় ‘জয়বাংলা’ কেন বললেন জানতে চাইলে অনুষ্ঠানের সভাপতি ও এনসিপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক শফিজল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ করেননি।

তবে অনুষ্ঠানে উপস্থিত এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহবায়ক খাদেমুল ইসলাম মুঠোফোনে বলেন, শফিজল ইসলাম কোন রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। এলাকায় তার জনপ্রিয়তা আছে। তাই তাকে এনসিপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত করা হয়েছে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খাদেমুল আরও বলেন, শফিজল ইসলাম বিপুল সংখ্যক মানুষের সামনে কখনো বক্তব্য দেননি। তাই ভুল করে বলে ফেলেছেন জয় বাংলা।

মঞ্চে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জয় বাংলা শব্দ উচ্চারণ শুনে সবাই হতবাক হয়ে পড়েন।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই চেতনা ধারণ করুন, বিক্রি করবেন না: ধামরাইয়ে চিফ হুইপ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন