29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি নেতা চুন্নুর বিরুদ্ধে প্রবাসীকে মারধর ও চাঁদাদাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি নেতা পিতা-পুত্র ৮ জনের বিরুদ্ধে ইতালী প্রবাসী মো. মাসুম শেখ (৪৫) কে মারধর ও চাঁদাদাবীর অভিযোগে মামলা দায়েরসহ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে চুন্নু সহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন ইতালী প্রবাসী মাসুম শেখের স্ত্রী উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার।
মানববন্ধনে বক্তব্য রাখেন,- মাসুম শেখের স্ত্রী ও মামলার বাদী পলি আক্তার, ইতালী প্রবাসী মাসুম শেখ, জিএম মোর্শেদ প্রমুখ।

মামলার আসামীরা হলেন- বালিয়াকান্দি গ্রামের মৃত খন্দকার আঃ রশিদের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু ও চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু, খন্দকার শোভন আরেফিন, মৃত আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান বিপু, আশরাফ শেখের ছেলে শ্রমিকদল নেতা সহেল শেখ, মৃত নুরু বিশ্বাসের ছেলে মো.নান্নু বিশ্বাস, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মো.মহসীন খান, রায়পুর গ্রামের নারান দাসের ছেলে বালিয়াকান্দি হাসপাতালের টেকনিশিয়ান উজ্জল দাস।

মামলা সূত্রে জানা গেছে-মো. মাসুম শেখ জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালীতে যান। তার স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকুরীকালীন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলু তাকে উত্যক্ত করতো। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়। পরে বালিয়াকান্দি থেকে বদলী হয়ে ফরিদপুরে চলে যান তিনি। মামলাটি প্রত্যাহার করে। বিষয়টি নিয়ে থানায় জিডিও করা হয়।

বক্তারা বলেন-গত ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, বালু মহাল দখলকরাসহ এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে এলাকার অসহায় লোকজনের উপর অবৈধ প্রভাব ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে বিএনপি নেতা চুন্নু ও তার ছেলে।তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।এ ঘটনায় যৌথবাহিনীর হাতে একবার চুন্নু গ্রেপ্তার হয়।জেল থেকে বের হয়ে পুনরায় এসকল অপরাধমুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সে। যার কোন আয়ের উৎস নেই, সে এখন বাড়ীতে ৫ তলা ভবন নির্মাণ করছে।মানববন্ধনে চু্ন্নু সহ অন্যান্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

এ বিষয়ে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, ইতালী প্রবাসী মাসুম শেখ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছে। মামলাটি বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। তার দলীয় কোন পদ না থাকায় কোন ব্যবস্থা নিতে পারছি না। তবে বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে অবগত করা হবে।

উল্লেখ্য- ইতালী থেকে দেশে আসার পর শুক্রবার (১৫ আগস্ট) মাসুম শেখ বালিয়াকান্দিতে জুম্মার নামাজ পড়ে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে বিএনপি নেতা চুন্নু, তার ছেলে শিবলু সহ লোকজন নিয়ে তার কাছে এসে ১০ লক্ষ টাকা চাঁদাদাবী করে। দিতে অস্বীকার করায় মাসুমের উপর এলোপাথারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।পরে থানা পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় পুলিশ রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

পড়ুন: সৈয়দপুরে পৌরকর্মচারীকে মারপিট , প্রতিবাদে কর্মবিরতি

দেখুন: মাদারীপুরে ভোক্তা অধিকার সংরক্ষক ও শিক্ষার্থীদের বাজার মনিটরিং |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন