১১/০২/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফের জেলের জালে মিললো প্রায় দুই কেজির ইলিশ, ৬ হাজারে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় ফের এক জেলের জালে ধরা পরলো ১ কেজি ৮৮০ গ্রাম ওজনের একটি ইলিশ। যা বিক্রি হয়েছে ৫ হাজার ৮শত ৭৫ টাকায়। সোমবার (১৮ আগস্ট) বিকেলে কুয়াকাটা মেয়র বাজারে উন্মুক্ত ডাকে মাছটি বিক্রি করেন বরগুনার পাথরঘাটা এলাকার জেলে মো. বাবুল মাঝি।

বাবুল মাঝি জানায়, কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি এলাকার শেষ বয়া এলাকায় সকালে গিয়ে মাছটি পান তার জালে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসলে রাসেল ফিসের মাধ্যমে নিলাম ডাকে ১ লক্ষ ২৫ হাজার টাকা মন হিসাবে মাছটি কিনে নেন সানজিদা ফিস রফিক পাটোয়ারী নামে এক মৎস্য ব্যবসায়ী।

রফিক পাটোয়ারী বলেন, বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বায়ার শেষ তীরবর্তী এলাকায় খুটা দিয়ে মাছটি শিকার করে নিয়ে এসেছে ওই জেলে। পরে বিক্রির জন্য নিয়ে আসেন আমাদের বাজারে। বিশেষ করে উপকূলের এই জেলেদের মাছগুলো গভীর সমুদ্রের না তাই স্বাদ বেশী এজন্য দামও একটু বেশী। গত কয়েকদিন যাবৎ বেশ কয়েকটি এমন বড় মাছ উঠেছে এই বাজারে যা বেশ ভালো দামেও বিক্রি হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমান বৃদ্ধি পাবে। তাহলে দামটা আরো কমে আসবে।

এর আগে ১৪ আগস্ট একই বাজারে সুনু গাজী নামের এক জেলের জালে ধরা পড়েছে এককেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ। পরে মাছটি পাঁচ হাজার ৬২৫ টাকায় বিক্রি করেছেন তিনি। এবং ১৭ আগস্ট গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : কুয়াকাটায় ৭ জেলেসহ ট্রলার ডুবি, ৩ ঘন্টা পর উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন