২১/০২/২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ
19.2 C
Dhaka
২১/০২/২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে উপজীব্য করে রাঙামাটিতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা দুর্নীতি দমন কার্যালয় ও মাধ্যমিক শিক্ষা অফিসের আযোজনে শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক ললিত সি. চাকমা প্রমুখ।

​বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয়েছে সেন্ট ট্রিজার স্কুল। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের অগ্রগতির ক্ষেত্রে প্রধান বাধা। তরুণরাই পারে এই বাধা অতিক্রম করে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে। এই ধরণের বিতর্ক প্রতিযোগিতা কেবল যুক্তির লড়াই নয় বরং সচেতনতা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন

পড়ুন: রাঙামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন