কালিয়াকৈরে পশুর স্বাস্থ্য সনদ না থাকায় ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর মাংসের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জবাই করা পশুর স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় সনদ দেখাতে না পারা  বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। এ সময় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারের কয়েকজন ব্যবসায়ী গরু, ছাগলসহ বিভিন্ন পশু জবাই করে মাংস বিক্রি করছিলেন। তবে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের সময় ছয় ব্যবসায়ী তা দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে সম্মিলিতভাবে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী, পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করে সেটি রোগমুক্ত কি না, তা নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটলে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দিদারুল আহসান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মামুনুর রহমান বিপ্লবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, পশুর স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় সনদ দেখাতে না পারায় ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে আইনবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৮৮৬

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন