১১/০২/২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

২৩ বছর পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির সম্মেলন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৩ বছর পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে হোসেনপুর উপজেলার নতুন বাজার ঈদগাহ মাঠে সম্মেলনটি শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। এ সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনস্থলে যোগ দেন। সম্মেলনস্থল ছিল নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত। তবে দলীয় স্বার্থে পরবর্তী কমিটির নেতাদের নাম ঘোষণা করা হবে।

সম্মেলনে হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক মো: জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা কৃষক দলের আহবায়ক মাজাহারুল ইসলাম, সদর সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাছের সুমন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক রবিউল হক মিল্কি শ্যামল, কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল হক রাজন, সহ বিএনপি অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপি একটি পরিবার। এই পরিবার নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে। তৃণমূলের নেতা-কর্মীরা দমন-নিপীড়নের মধ্যেও যে সাহস ও ঐক্যের পরিচয় দিয়েছেন, তা আগামী দিনে দলকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন