জাতীয় সংসদের আসন পূর্ণবিন্যাসের প্রতিবাদে ধারাবাহিক ভাবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ কর্মসূচি করছে স্থানীয়রা। বুধবার (২০ আগস্ট) সকাল থেকে বেলা একটা পর্যন্ত তিন ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
এসময় ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ছে।
এসময় বক্তব্য রাখেন,দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক এড্যাভোকেট ইমাম হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আল জাবের, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান লিটন মুন্সি, হেফাজতে নেতা মাওলানা শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী নেতা মোজ্জামেল হক, মোঃ শিহাব উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০ টি ইউনিয়নকে নিয়ে বিভিন্ন ভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে। এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত পূর্বের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) আসনে বহাল রাখার দাবি জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সাথে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। উক্ত ইউনিয়ন গুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিক ভাবে ইউনিয়ন গুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি সহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া এ তালিকার ওপর গত ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ ও আপত্তির আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন। আপিলের শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
পড়ুন: নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
দেখুন: ফরিদপুরে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযানে ৬ মহিলা ও ১৫ জন পুরুষ গ্রেফতার |
ইম/


