22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তবে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ দুপুর পর্যন্ত থামেনি। সংঘর্ষ নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল অভিযোগ করে বলেন, “গত দুইদিন ধরে সিটি কলেজের পাশে উদ্ভাস কোচিং থেকে ফেরার পথে আমাদের মারধর করছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ আমরা বাধ্য হয়ে তাদের ধাওয়া দিয়েছি। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।”

আরেক শিক্ষার্থী জারিফ বলেন, “আজ সকালে দুইজন শিক্ষার্থীকে আটক করে তাদের শার্ট ছিঁড়ে ফেলে। তাই আমরা আর চুপ থাকতে পারিনি। হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরবো না।”

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, দুই কলেজের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। গত মঙ্গলবার ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই সংঘর্ষ শুরু হয়।

আহতদের মধ্যে ঢাকা কলেজের অন্তর ও আপন, সিটি কলেজের ফারাবী, পিয়াস ও তাহসিন রয়েছেন। পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুহম্মদ তারিকুজ্জমান জানান, মোট ১০ জন আহত হয়েছেন—আইডিয়াল কলেজের ২ জন, সিটি কলেজের ৪ জন ও ঢাকা কলেজের ৪ জন। তাদেরকে পপুলার মেডিকেল কলেজ, ল্যাবএইড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পড়ুন: ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন