২০/০২/২০২৬, ০:১১ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ০:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দালাল সহ ৯ বাংলাদেশিকে আটক করল বিজিবি

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে সীমান্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে রাশেদ মিয়া (২০), পিরোজপুরের নেছারাবাদ থানার গণপতিকাঠী গ্রামের রমেশ রায়ের ছেলে প্রবাস রায় (৪৫) ও প্রবাস রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (২৬)। আটকদের মধ্যে বাকি ৪ জন নারী ও দুইজন শিশু।

বিজিবি জানিয়েছে, ভোর সাড়ে টার দিকে মহেশপুর সীমান্তের কুসুম বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। এসময় স্থানীয় দালাল সহ তিনজনকে আটক করা হয়। আটকের মধ্যে ২ জন নারী।

এদিকে ভোর ৬টার দিকে সীমান্তের লড়াইঘাট বিওপির অপর এক অভিযানে দুই নারী ও ২ শিশুসহ আরও ৬ জনকে আটক করে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৩

দেখুন: গাজীপুরে ডিসি অফিসের সামনে গু*লি*তে ছাত্র আহত 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন