বিজ্ঞাপন

বিরলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ আটক ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক, মোঃ আলমগীর হোসেন-এর নেতৃত্বে, ডিএনসি দিনাজপুরের এক চৌকস অভিযানিক টিমের সদস্যদের সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর জেলার বিরল উপজেলার ৭ নং বেজোড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর বাবুপাড়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাক এর পুত্র মোঃ রফিকুল ইসলাম (রকি)(৩০)-এর বাড়ি তল্লাশি করে ২২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃ ১২১ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৩৬ হাজার ৩০০ টাকা।

পরবর্তীতে মোঃ রফিকুল ইসলাম (রকি)-কে আসামী করে দিনাজপুর জেলার বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে খাস জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন