১৩/০২/২০২৬, ২১:২১ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ২১:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ২৬ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএনসি দিনাজপুরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান-এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে, ২২ আগষ্ট ২০২৫ শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরল এলাকা থেকে একটি ট্রাক ও ২৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।

ঘটনাসূত্রে জানা যায় যে, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ৬ নং সবাতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের মোঃ কাজী ছোরহাব-এর পুত্র কাজী সোহেল (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মোঃ শাহিন এর পুত্র মোঃ সুমন (২২) এবং ঢাকা মেট্রো ট-১২-৫৫ ৭৭ নাম্বারের একটি ট্রাকে করে ২ টি বস্তায় মোট ২৬ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে দিনাজপুর জেলার বিরল উপজেলা প্রবেশকালে এম এম ফিলিং স্টেশন এর সামনে তাদের আটক করা হয়েছে। ২৬ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা দেখানো হয়েছে।

পরবর্তীতে দিনাজপুরের বিরল থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (গ) ৪১/২৬ (১) ধারায় মোঃ কাজী সোহেল এবং মোঃ সুমনকে গ্রেফতার দেখিয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে খাস জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন