বিজ্ঞাপন

কুড়িগ্রামে দারিদ্র্য বিমোচনে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ গঠিত

পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয় ও দারিদ্র্য বিমোচন করার দাবিতে আজ শনিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা , সহ-সভাপতি স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডাঃ শাহাদত হোসেন, সাংবাদিক ইউনুছ আলী,মোখলেছুর রহমান,আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক বাসেত সরকার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, শিক্ষক এনামুল হক প্রমুখ।

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান, ৪ শত ৬৯ টি চরে সাড়ে ৫লাখ মানুষ এখন দূর্বিসহ জীবন যাপন করছে।প্রায় ৯২ হাজার ৬৭২ জন প্রতিবন্ধী, ৭০দশমিক ৮ শতাংশ দরিদ্র, ৫৩ দশমিক ৩ শতাংশ মানুষ হতদরিদ্র এসমস্ত লোক ঘুম থেকে উঠে সকালে কী খাবে এই ব্যবস্থা নেই।

এছাড়া সারাদেশে ৪৪টি মন্ত্রণালয় আছে কিন্তু কুড়িগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আলাদা একটি মন্ত্রণালয় প্রয়োজন।

এই প্রেক্ষাপটে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়েছে। এই কমিটির কাজ সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।
এছাড়া উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, কুড়িগ্রামের প্রতিটি সেক্টরের অন্যায় অবিচার দুর্নীতি রোধ করে জেলার উন্নয়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন