১১/০২/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাফলং ফুটবল প্রিমিয়ার লীগের ১১তম আসরের উদ্বোধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ফুটবল প্রিমীয়ার লীগ ২০২৫-এর ১১তম আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ঐতিহ্যবাহী আমির মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মাহমুদুল ইসলাম, হাসান আহমদ-এর যৌথ সঞ্চালনায় ও গোয়াইনঘাট উপজেলা যুবদল এর যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হেলোয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মিফতাহ সিদ্দিকী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদল-এর সাংগঠনিক সম্পাদক মাসরুর আহমদ, আরাফাত রহমান কুকু ক্রীড়া সংসদের সিলেট মহানগরের সদস্য সচিব আকরাম হোসেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলীম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, এম এ মন্নান, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেনজির সুমন, অনির্বাণ যুব সংঘ সভাপতি, মাসুক আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, ইউসুফ আহমদ, যুবনেতা রফিকুল ইসলাম রাকিব প্রমূখ।

বিজ্ঞাপন

পড়ুন : সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৩ জনকে কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন