১৩/০২/২০২৬, ২১:৩০ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ২১:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তারাগঞ্জে রুপলাল ও প্রদীপ হত্যা: অভিযুক্তদের শাস্তির দাবীতে মানববন্ধন

গত ৯ আগস্ট রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যার বিচার, অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবীতে মানববন্ধন করেছে দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের নেতৃবৃন্দ।

রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মূচিতে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সাধারণ সম্পাদক আলবিনুস টুডু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি চিত্ত ঘোষ, সহ-সভাপতি রাবেয়া খাতুন রানু, আদিবাসী সমাজ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান লুকাস সরেন, সদর উপজেলা প্লাটফর্মের সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাধারণ সম্পাদক শিউলী বাড়া, সমাজসেবক সমর দাস, বিধান চক্রবর্তী বাসু, সদস্য রংলাল বাঁশফোর প্রমুখ।

বক্তাগণ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর মব সন্ত্রাস ঘটনা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই গত ৯ আগস্ট যারা রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে মব সন্ত্রাসের মাধ্যমে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিয়ে দিয়ে হত্যা করেছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সেই সাথে ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বক্তাগণ বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের ১০ জেলায় একই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছেন অ্যাডভোকেসি প্লাটফর্মের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে পুলিশ ফাঁড়ি দখল করে ব্যবহার হচ্ছে গোডাউন হিসেবে

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন