34 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৬:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে আটটায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬), সে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহপরান।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকাল সাড়ে আটটায় কুমিল্লা থেকে মোটরসাইকেল দিয়ে দেবিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিল সাদ্দাম হোসেন।

পথিমধ্যে কংশনগর মেতিরাফ মসজিদের পাশে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক সড়কের উপরে পড়ে গেলে লরির একটি চাকা তার মাথাকে পৃষ্ঠ করে দেয়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহপরান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মোটরসাইকেলটিকে ধাক্কায় দেওয়া অজ্ঞাত গাড়িটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: কুমিল্লায় ট্রাক–সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন