বিজ্ঞাপন

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী বিজয় গ্রেপ্তার!

বিজ্ঞাপন

অবশেষে চট্টগ্রাম নগরীর শীর্ষ ছিনতাইকারী বিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আগ্রাবাদ এক্সেস রোড এবং আশপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে হালিশহর এলাকায় এসআই জাহিদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে এলাকাবাসীর সহায়তায়

আগ্রাবাদ সিডিএ ২৩ নং রোড থেকে গ্রেফতার করে। এর আগে বিজয়ের সহযোগি শাফায়েতকে গ্রেপ্তার করলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছিনতাই কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল বিজয়।

একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে আগ্রাবাদ এক্সেস রোড এবং এর আশপাশের এলাকায় একডজন দুর্ধর্ষ ছিনতাইকারীর নাম উঠে আসে। এর মধ্যে বিজয় অগ্রভাগে।

জানা গেছে, বিজয় এবং তার দলের সদস্যরা ভ্যানগাড়ি চালক, গার্মেন্টস কর্মী ও অফিসগামী লোকজনকে টার্গেট করে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থানায় জমা পড়েছে।

বিষয়টি স্বীকার করে হালিশহর থানার ওসি জানিয়েছেন, শাফায়েতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পড়ুন : আশুলিয়ায় হাসপাতালের মানেজারের উপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন