১৯/০২/২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতাল (ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন-নিটর) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৭ জুলাই) সকালে তিনি পরিদর্শনে যান।

তখন প্রধানমন্ত্রী গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সব ধরনের পদক্ষেপ নিতেও বলেন তিনি।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন