আজ ২৬ আগস্ট। ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা খনি বাস্তবায়নের প্রতিবাদে হাজারো মানুষ আন্দোলনে নামেন। সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনজন নিরীহ মানুষ। আহত হন শতাধিক।
দেশব্যাপী প্রতিবাদের মুখে সেই সময়ে সরকার উন্মুক্ত কয়লাখনি প্রকল্প স্থগিত ঘোষণা করলেও এখনো স্থানীয় মানুষের মনে দাগ কাটেনি সেই রক্তাক্ত দিন। প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে এলাকাবাসী।
“ফুলবাড়ী ট্র্যাজেডির ১৯ বছর পার হলেও নিহতদের পরিবার ও এলাকাবাসীর কাছে আজও দিনটি সমান বেদনাদায়ক। তাদের দাবি, দেশের স্বার্থে প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে।’’
বিজ্ঞাপন
পড়ুন: দিনাজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কর্মশালা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
এস/


