১৯/০২/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
24 C
Dhaka
১৯/০২/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে ২০ মোবাইল ও ৫টি ফেসবুক একাউন্ট উদ্ধার

পিরোজপুরে হারানো মোবাইল ও হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার। মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হারিয়ে যাওয়া ২০ টি মোবাইল ফোন ও ৫ টি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে পিরোজপুর সদর থানায় ৩টি, ইন্দুরকানি থানায় ৫টি, মঠবাড়িয়া থানায় ৩টি, নাজিরপুর থানায় ৬টি এবং ভান্ডারিয়া থানায় ৩টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে হ্যাক হওয়া পাঁচটি ফেসবুক আইডি উদ্ধার করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, অতি অল্প সময়ের মধ্যে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ ডায়েরি অনুযায়ী ২০টি মোবাইল ফোন ও ৫টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের জেলা পুলিশের এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে পিরোজপুরে পথসভা ও স্মারকলিপি প্রদান

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন