ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আয়োজনে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে । ২৬ আগষ্ট বুধবার দুপুরে এ উপলক্ষে তারাবো পৌর এলাকার দিঘী বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে বিশ্বরোড পর্যন্ত মিছিল করেন আশেকানগণ। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা “জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.),এ যোগ দিন দলে দলে”—স্লোগান ও জিকির, নাতে রাসুল (স.) পেশ করেন।
এ সময় পথসভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও তাঁর মহান জীবনাদর্শ স্মরণ করে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। মহানবী (সা.) যে শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও ন্যায়বিচারের শিক্ষা দিয়ে গেছেন, তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
বক্তব্যে আহলে সুন্নত ওয়াল জামাত কমিটির নেতৃবৃন্দ ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
বক্তব্য রাখেন তারাবো পৌর সভাপতি মোহাম্মদ আজিম মিয়া, সহ-সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সেক্রেটারি মোঃ মনু মিয়াসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পড়ুন:সিরাজগঞ্জে মিলাদুন্নবী (সা.) উদযাপন, জশনে জুলুসে নবীপ্রেমীদের ঢল
ইমি/


