১৮/০২/২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডাকসু নির্বাচন: ২ দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ৪০ হাজার শিক্ষার্থীর সচেতন অংশগ্রহণের মধ্যদিয়েই নির্বাচন সফল হবে। জাতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে। ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, গোটা দেশের গণতান্ত্রিক সংস্কৃতির একটি মাইলফলক।

নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে ড. জসীম উদ্দিন বলেন, প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম কাজ করবে। দ্বিতীয় স্তরে থাকবেন পুলিশ সদস্যরা এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান করবে।

তিনি জানান, প্রয়োজন হলে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র সেনা সদস্যরা কর্ডন করে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশের সুযোগ থাকবে না।

ডিএমপির বরাত দিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা আরও জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ টহল ও বিভিন্ন শাখা ইতোমধ্যেই সক্রিয় রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনসহ থাকবে তিন স্তরের নিরাপত্তা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন