১১/০২/২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় প্রয়াত সম্পাদক আলমগীর মহিউদ্দিন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

প্রবীণ সাংবাদিক, দৈনিক নয়াদিগন্ত-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন স্মরণে কুমিল্লায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, আলমগীর মহিউদ্দিন ছিলেন সাংবাদিকতার একজন দূরদর্শী কৌশলী সম্পাদক। তাঁর দক্ষতা, সততা ও বুদ্ধিদীপ্ত কৌশলের কারণেই নয়াদিগন্ত পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী। কুমিল্লা জেলা প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল।
এ ছাড়া আলোচনায় অংশ নেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, নয়াদিগন্তের সাবেক প্রতিনিধি সহিদ উল্লাহ মিয়াজী, সিনিয়র সাংবাদিক সহিদ উল্লাহ, সিটিভি সম্পাদক ওমর ফারুকী তাপস, গোমতী সংবাদের সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাসস জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মহি উদ্দীন মোল্লা, প্রথম আলো প্রতিনিধি আবদুর রহমান, গাজী টিভির প্রতিনিধি সেলিম মুন্সী, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, এখন টিভির মাসুদ আলম, আকাশ টিভির সম্পাদক মহিউদ্দিন আকাশ, সমতট টিভির তৌহিদ হোসেন সরকার, নয়াদিগন্ত দাউদকান্দি প্রতিনিধি হানিফ খান, বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম, নাঙ্গলকোট প্রতিনিধি সাইফুল ইসলাম, সংগ্রামের প্রতিনিধি রেজাউল করিম রাসেল ও কুমিল্লা মেইলের জমির আলী সরকার প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, আলমগীর মহিউদ্দিন শুধু একজন সাংবাদিকই নন, তিনি ছিলেন সাংবাদিক সমাজের পথপ্রদর্শক। তাঁর কর্মনিষ্ঠা ও নীতিবোধ আজকের তরুণ সাংবাদিকদের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দুটি এসি দেওয়ার ঘোষণা দেন।
শোকসভায় কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ছবি: নয়াদিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন স্মরণে কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিল।

বিজ্ঞাপন

পড়ুন: ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার হাত ভেঙে দিল প্রতিপক্ষ

দেখুন: খাগড়াছড়িতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃ/ত্যু/র অভিযোগ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন