26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে চাঁদাবাজি ও রাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় প্রকাশ্যে রাকিব হাসান (২১) নামের কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ দুইটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজাল হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মাঠেরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আফজাল হোসেন ভূঁইয়া উপজেলার টেলাপাড়া এলাকার মৃত নায়েব আলী ভূঁইয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম। তিনি জানান, আফজাল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তিনি গোলাকান্দাইল এলাকার রাকিব হত্যা মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঠেরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রাকিব হাসানের বোন ও মামলার বাদী আখি আক্তার অভিযোগ করে জানান, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্য দিবালোকে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে আসামি শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন, সজীব মিয়া, হামজালা, আফজাল হোসেন ভূঁইয়া , জাকির হোসেন ও মিল্লাতসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের বাম হাতটি বিচ্ছিন্ন করে দেয় । এছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। আদালতের কাছে এ হত্যাকাণ্ডের আসামিদের মৃত্যুদণ্ড দাবি করেন আখি আক্তার।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে সমবায় সমিতির নামে শত গ্রাহকের কোটি টাকা নিয়ে উঁধাও প্রতারকরা চক্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন