১৯/০২/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
29 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, আটক ১

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী কলেজছাত্রী জানায়, গত মঙ্গলবার ২৬ আগস্ট রাত ৯ টার দিকে তার পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য রাস্তার পাশে অটোরিক্সার জন্য অপেক্ষা করতেছিল। অটোরিকশা উঠার পর চারজন অজ্ঞাত যুবক তাকে একটি ইজিবাইকে করে উপজেলার বাদুরা গ্রামে একটি নির্জন বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তার।

এরপর বুধবার দুপুরে এক ব্যক্তি ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানায়, তার পিতা-মাতা কেউ জীবিত নেই। ছোটবেলা থেকেই শংকরপাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকত। সম্প্রতি সে ঢাকা থেকে শংকরপাশায় এসেছিল।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে ২০ মোবাইল ও ৫টি ফেসবুক একাউন্ট উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন