১৪/০২/২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০২/২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশা চালক নিহত

কিশোরগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি হওয়ার পর ট্রাক চাপায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এসময় দুমড়ে-মুচড়ে গেছে অটোরিকশাটি। এ ঘটনায় ১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক শরীফুল ইসলাম শরীফ (৪০) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গজারিয়া এলাকার মৃত বকুল মিয়ার ছেলে।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারগুব তৌহিদ জানান, আজ শুক্রবার সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা কিশোরগঞ্জ জেলা শহর থেকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক দিয়ে কটিয়াদীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে পাকুন্দিয়ার মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ড্রাইভার নিহত হয়। দুর্ঘটনার পরপরই ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন: রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন

দেখুন: অবশেষে ফিলিস্তিনের পাশে সৌদি আরব!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন