বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার( ৩১ অক্টোবর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, বিশ্ব খাদ্য সংস্থার আবাসিক প্রতিনিধি, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ চীনের প্রতিনিধি দল।
প্রধান অতিথির বক্তব্যে, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ বলেছেন- কৃষি পণ্যের জন্য সংরক্ষণ পদ্ধতি খুবই ভালো উদ্যোগ গামা ইরেডিয়েশন কেন্দ্র। কৃষি পণ্য এক্সপোর্ট করতে পারলে আমাদের দেশীয় ফল নষ্ট কম হয়। আমরা পিছিয়ে থাকতে চায় না। বাংলাদেশের জন্য যুগোপযোগী সিদ্ধান্ত এটি। এই সরকার আগামী দিনে কৃষি পণ্যকে এক নম্বর রপ্তানি পণ হিসেবে বেঁচে নিয়েছেন।
রাজশাহী আম, চাপাইনবয়াবগঞ্জের আম খুবই সুস্বাদু। আমকে এই সিস্টেমের মাধ্যমে জীবাণুমুক্ত করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে পারবো। ইতিমধ্যে বিশ্বব্যাপি এর চাহিদা বাড়ছে। যদিও এখানে কেন্দ্রটি হয়েছে, এয়ারপোর্টের অনেক কাছে সহজ হবে পণ্য রপ্তানি। কৃষি পণ্যকে পচন থেকে রক্ষা করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। প্রথমে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন। দ্বিতীয় হলো এটার একটা নীতিমালা প্রয়োজন। আমাদের কোন পণ্য বেশী দ্রুত পচনশীল তা নির্ধারণ করতে হবে। কোয়ালিটি টেকনোশিয়ার কোন পণ্যের কি ধরনের এই নীতিমালা এগুলো বাস্তবায়ন করতে হবে। তানাহলে জনসাধারণ এই সেন্টারের ফল ভোগ করতে পারবে না। কৃষিতে শক্তিশালী হলে দেশের অর্থনীতি উন্নত হবে। আনারস আমের চাহিদা রয়েছে পাকিস্তান অস্ট্রেলিয়ার ইউরোপসহ বিভিন্ন দেশে। এগুলো রপ্তানিতে আপনাদের সঠিক কর্মপরিকল্পনা থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, অনেক বিজ্ঞানী আমাকে এসে বলেছেন, জীবানুমুক্ত সেফ খাদ্য পণ্য উৎপাদন করেন তাহলে অনেক রোগ কমে যাবে। প্রধানমন্ত্রী বলেছেন যে দেশে সারা বছর কৃষি পণ্য উৎপাদন হয় সে দেশের জন্য কৃষি পণ্য আমদানি ভালো কথা না। আমরা আমদানি থেকে বেড়িয়ে আসতে চাই।
পড়ুন : বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম
সা/


