১১/০২/২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীলনকশা — জামায়াতের নায়েব আমির ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, যা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্রমূলক নীলনকশা।
শুক্রবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে নির্বাচনী দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
ডা. তাহের বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছানোর আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এখনো সংস্কার দৃশ্যমান হয়নি, বিচার প্রক্রিয়াও শুরু হয়নি। এর মাঝেই তিনি কোনো শক্তির কাছে মাথানত করে পরিকল্পিত নির্বাচনের পথে হাঁটছেন বলে দেশবাসী শঙ্কিত।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা নিরপেক্ষ থেকে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে, বিচার প্রক্রিয়া দৃশ্যমান করবে, তারপর নির্বাচন দেবে। কিন্তু সে প্রতিশ্রুতি ভঙ্গ করেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের কোনো আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, আমরা ১৫ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি। তবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং সেই চার্টারের আলোকে নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে ঘোষিত রোডম্যাপ হবে একটি ভণ্ডুল প্রক্রিয়ার অংশ।
ডা. তাহের নির্বাচন কমিশনের ঘোষণাকে ‘বড় ধরনের অপরাধ’ উল্লেখ করে বলেন, ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর—দুটোর মধ্যে একটি নির্ধারণ না করেই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এজন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুফতি মাহফুজুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম ও সেক্রেটারি মুকবুল হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন: রাজবাড়ীর পদ্মা তীরবর্তী তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

দেখুন: পুতিনকে লাল গালিচা দিতে হাঁটু গেড়ে বসলো মার্কিন সেনারা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন