দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচি ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় স্থানীয় ফুলতলা বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম ডাল্টন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ই্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মােঃ আখরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আকতার।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শশরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও শশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা জেসাসের সদস্য সচিব ও শশরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ, শশরা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম কচু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক মকসেদুল হাসান বাবু প্রমূখ।
অনুষ্ঠানে শশরা ইউনিয়ন বিএনপি, সদর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন:বিস্ফোরক সংকটে দিনাজপুরে মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ


