গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির ৭,৮ ও ৯ নং ওয়ার্ড শাখার এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে পৌর এলাকার দারগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, জিয়া পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে আপনাদের উপস্থিতি, আপনাদের ঐক্য্য সকল ষড়যন্ত্রের জবাব দিবে ইনশাআল্লাহ। আমরা গত ১৫/১৬ বছর যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে সেই গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: বিল্লাল হোসেন বেপারী ও ১নং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, নজরুল ইসলাম সেলিম, আবুল হোসেন প্রধান, অ্যাডভোকেট আহসান কবির, খোকন প্রধান, শাহজাহান সজল, ছাত্রদল নেতা মামুন আকন্দ, আজিজুল হক রাজনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন: গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্লকেড কর্মসূচি পালন
এস/


