২৮/০২/২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল হক মুন্সী(৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার(৩১ আগষ্ট) দুপুরে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার মোতাহার মুন্সীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। এবং এলাকার বিভিন্ন বাড়ির নারকেল গাছ পরিস্কার করেন এবং নারকেল পেড়ে দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, রোববার দুপুরে বাড়ির পাশের এক নারকেল গাছে উঠেন আব্দুল হক মুন্সী। গাছ পরিস্কারের সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। তবে ঢাকা পৌছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

প্রতিবেশী রিপন মাতুব্বর নামের এক ব্যক্তি বলেন,’আব্দুল হক মুন্সী সাধারণত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে টাকার বিনিময়ে এলাকার নারকেল গাছ ঝুড়ে(ডালপালা কেটে পরিস্কার) দেন এবং নারকেল পেড়ে দেন। সকালে বাড়ির পাশে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন,’এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পড়ুন: সুনামগঞ্জে যাদুকাটা নদীর ইজারা ভাগিয়ে নিতে ষড়যন্ত্রের শিকার রতন মিয়া

দেখুন: সিলেটের সব কেন্দ্রে ইভিএমে ভোট, মিশ্র প্রতিক্রিয়া ভোটারদের

ইম/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন