প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
৩১ আগস্ট যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল সোয়া ৪টায় দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান।
জানা যায়, বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলার অবনতি, নির্বাচনসহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা রোববার তিনটি রাজনৈতিক দল- বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামী ও এনসিপিকে আলোচনার জন্য ডেকেছেন।
পড়ুন : প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক আজ


