১১/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক দুপুরে বলে জানা গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার (৩১ আগস্ট) সিইসির দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

কর্মকর্তারা জানান, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

গত বছরের ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে এটি।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে সিইসির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল।

কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই বৈঠকটি বাতিল করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি : সিইসি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন