১১/০২/২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুরে র‍্যালী, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
জানা যায়, সোমবার সকাল ১১টায় মাদারীপুর পৌর শহরের গর্ণপূত অফিসের সামনে থেকে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে একটি র‍্যালী বের হয়। পরে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সরকারী কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সর্দার, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়ম সহ-সভাপতি বিএম আরিফুল ইসলাম দুলাল, মাদারীপুর পৌর যুবদলের সভাপতি মো. বাশার মাতুব্বর প্রমুখ। এছাড়াও দিনের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচি শুরু হয়। অন্যদিকে জেলার ৫টি উপজেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: কালকিনিতে অচেতন করে শিশু ধর্ষণের অভিযোগ

দেখুন: ২০২২ সালে ধ*র্ষ*ণের শিকার প্রায় সাড়ে ৪ হাজার নারী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন