সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহ প্রজন্ম দলের দোয়া

বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী‌, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত দোয়া শেষে অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

৪ নভেম্বর বুধবার বাদ আসর শহরের কাঁচিঝুলি সাহেব কোয়াটার জামে মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক হাসনাত জামান সাগর, সদস্য সচিব মুশফিকুল হক তপু, মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ আলী রিপন আকন্দ, সদস্য সচিব সৈয়দ মোঃ মজনু, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লা হাবু, কে এম এ জব্বার, সদস্য এএইচএম আরমান, মাসুদ রানা, আনন্দ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন