১১/০২/২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেহেরপুরের গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডাকুকে অস্ত্রসহ গ্রেপ্তারের নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপির নেতারা।

বিজ্ঞাপন

শনিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর কাযার্লয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, গোলাম মোস্তফা ডাকু একজন লড়াকু কর্মী। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা থাকলেও কোনো সময় তাকে অস্ত্রসহ গ্রেফতার দেখানো হয়নি। বর্তমান সরকারের ষড়যন্ত্রমূলক পদক্ষেপে তাকে জড়ানো হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ বানচালের জন্যই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করে ডাকুর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। একই সঙ্গে যারা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে গ্রেফতারের নাটক সাজিয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানানো হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা সুরেভী আলভী। এসময় বিএনপি নেতা শাহজাহান সেলিম, নুরুজ্জামান হকা, নুরুল হক, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুলসহ বিএনপি নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ সোমবার(১ সেপ্টেম্বর) ভোরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গোলাম মোস্তফা ডাকুকে আটক করে। এসময় তার বাড়িতে বাজারের ব্যাগে একটি বিদেশী পিস্তল ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পড়ুন: মাদারীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দেখুন: এবার বদরুন্নেসা কলেজের হোস্টেলে ছাত্রী নির্যা*তনের অভিযোগ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন