দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দিনাজপুরের জেলা শহরের সাথে আভ্যন্তরিনসহ অন্য জেলার সাথে সড়কের বিভিন্ন পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রেখেছে ক্ষুবদ্ধ শ্রমিকরা। এছাড়াও প্রবেশ পথে বাস রেখে কোতয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ করছে সহকর্মী শ্রমিকরা।
সড়ক অবরোধের কারনে দুর পাল্লারসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল।
এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন নাগরিকসহ অন্যান্যদের।
কোতয়ালী থানার ইনচার্জ নুর নবী জানিয়েছেন, শ্রমিক নেতা শেখ বাদশার বিরুদ্ধে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে শেখ বাদশা স্ত্রী অভিযোগ মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনের অন্যতম প্রার্থী তার স্বামীকে অংশ গ্রহনে বাধা দিতেই ভুয়া মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে৷
জানা গেছে তফশিল অনুযায়ী আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিনক্ষন নির্ধারিত রয়েছে।
পড়ুন : নেপালে ভয়াবহ বন্যার কারন ভূমিকম্প নয়, হিমবাহ ধস : ইউএসজিএস
সা/


