বিজ্ঞাপন

নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল: মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২ টা নাগাদ নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মির্জা ফখরুল। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মির্জা ফখরুল বলেন, তার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও পরিস্থিতি নাজুক। এর বাইরেও উন্নত চিকিৎসার জন্যে বিদেশে পাঠানোর ব্যাপারে আমারা সরকারকে আহ্বান জানাবো।

এদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় সোমবার আহত হওয়া জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে ইসলামি ব্যাংক হাসপাতালে যান ফখরুল। এসময় তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের তার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: নুরুল হক নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন