বিজ্ঞাপন

দিনাজপুরে চাকুরী জাতীয়করণসহ ৮ দফা দাবীতে আলোচনা সভা

শিক্ষার সকল ক্ষেত্রে অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা রোধ, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ও চাকুরী জাতীয়করণসহ ৮ দফা দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ জুলাই বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব হলরুমে সচেতন শিক্ষক সমাজ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখা ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর। শিক্ষকদের অবহেলা ও নাজেহালকারীদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না। আমরাই চাই না, কিছু সংখ্যক আমলাদের কারনে সরকারের ভাবমুর্তি নষ্ট হউক। এখনো ফ্যাসিস্ট আওয়ামী দোসররা শিক্ষার বিভিন্ন দপ্তরে আছে। তাদের দুর্নীতির কারনেই শিক্ষকরা আজ আন্দোলনে নেমেছে। কোন রকম দুর্ণীতিকে ছাড় দেয়া হবে না।

হয়, দুর্নীতি থাকবে, না হয় আমরা থাকবো উল্লেখ করে শিক্ষক নেতারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, শিক্ষা বোর্ডসহ প্রতিটি সেক্টরে দুর্নীতিবাজ আওয়ামী দোসররা এখনো মাথাচাড়া দিচ্ছে। তাদের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থেকে রুখে দিতে হবে। দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে।

বক্তারা বলেন, আমাদেরকে পে-স্কেল থেকেও বাদ দেয়ার ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে শিক্ষক সমাজকে রাজপথে নামতে বাধ্য করাবেন না। শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের আর্থিক, মান-মর্যাদা বৃদ্ধি করতে হবে। বক্তারা হুশিয়ারী দিয়ে আরও বলেন, সরকার যদি ৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষক সমাজের দাবি না মানে তাহলে রাজপথে থেকে দাবী আদায় করা হবে। দাবী আদায়ের শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ৬ মাসের মধ্যে অবসর কল্যান ভাতা দিতে হবে।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। আমরা শিক্ষক সমাজ প্রধানমন্ত্রীর সাথে ্একাত্মতা ঘোষা করছি। ঘুষ, দুর্নীতি, মাদক সমাজ থেকে দুর করতেই শিক্ষক সমাজের এই আন্দোলন। আমরা আশা করছি প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিক্ষামন্ত্রীর হাত ধরেই শিক্ষার মান উন্নয়ন হবে। তাই শিক্ষক সমাজের দাবী গুলো মেনে নেয়ার আহবান জানান বক্তারা।

শিক্ষক সমিতি (বাশিস) দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক কাজী মোঃ আব্দুর রহিম, শিক্ষক সমিতি (বাশিস) দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কর্মচারী ফেডারেশন জেলা শাখার সভাপতি মোঃ ইসাহাক আলী, সাধারন সম্পাদক গোলাম মাওলা, দিনাজপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আজিজার রহমান, বাকশিস সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মালেক, মাদ্রাসা শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতিমোঃ জামিলুর রহমান, বিরল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনিছুজ্জামান মিলন, সাধারন সম্পাদক নাজমুল হোসেন, কাহারোল উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ রুস্তম আলী, বোচাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাজেদুর রহমান প্পাপ্পু, মাদ্রাসা শিক্ষক সমিতি সদর উপজেলার সাধারন সম্পাদক মুনসেদ আলী, শিক্ষক সমিতি (বাশিস) দিনাজপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক নাজরিন আক্তার, কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক মোঃ মোকারম হোসেন, পার্বতীপুর কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ রেজাউল ইসলাম সেলিম প্রমুখ।

৮টি দাবিগুলো হলো- শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, ৯ম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তিকরণ, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সরকারি শিক্ষকদের প্রেষণে নিয়োগ বন্ধকরণ, শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে আওয়ামী দোসরদের অপসারণ, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে বাধা সৃষ্টি না করা, শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীতকরণ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থাকরণ এবং শতভাগ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদান এবং কল্যাণ-অবসরের টাকা দ্রুত প্রদানের ব্যবস্থা করা।

বিজ্ঞাপন

পড়ুন : গাংনীতে পৃথক স্থানে ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরি, বিপাকে কৃষকেরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন