১১/০২/২০২৬, ১৬:০৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জেলা বিএনপির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জেলা বিএনপি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন হয়। উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। দিনভর চলা এ অভিযানের সমাপ্তি ঘটে বিকেল পাঁচটায়। ধারাবাহিকভাবে এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন নেতারা।

বিজ্ঞাপন

অভিযানে অংশ নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে হাসপাতালের ওয়ার্ড, চত্বর ও ভবনের চারপাশ পরিষ্কার করেন। টয়লেটসহ হাসপাতাল পরিষ্কার রাখতে জেলা বিএনপির পক্ষ থেকে তিনজন পরিচ্ছন্নতা কর্মী সার্বক্ষণিক কাজে নিয়োজিত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, ড্যাবের সভাপতি ডা. হাসানুজ্জামান নুপুর, ডা. আসাদুল হক মালিক খোকন, ডা. মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক নেতা নাজমুল হক স্বপন, সাংবাদিক হুসাইন মালিক, সাংবাদিক জিসান আহমেদসহ চিকিৎসক ও কর্মকর্তারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ নিজে নেতৃত্ব দিয়ে পুরো কর্মসূচি পরিচালনা করেন। তিনি বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ মানুষের সুস্থতার জন্য অপরিহার্য। আমরা চাই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সবসময় পরিচ্ছন্ন ও রোগীবান্ধব থাকুক। এজন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুধু আজ নয়, প্রতিদিনই আমাদের সচেতন থাকতে হবে। পরিচ্ছন্নতা শুধু হাসপাতালের নয়, পুরো সমাজের জন্য জরুরি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “সদর হাসপাতালের অপরিষ্কার পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। অনেক সময় রোগীরা দুর্গন্ধে হাসপাতালে প্রবেশ করতেও পারেন না। একটি হাসপাতাল যেখানে মানুষ সুস্থ হতে আসে, সেখানে অসুস্থ হয়ে বের হওয়া অত্যন্ত দুঃখজনক। এজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজেদের উদ্যোগে হাসপাতাল পরিষ্কার করব। পরিচ্ছন্নতাকর্মীর সংকট মেটাতে আমি আজ থেকেই তিনজন কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছি। তাদের বেতন-ভাতা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বহন করবেন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব মো. আজিজুর রহমান আজিজুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, আমান উল্লাহ আমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

পড়ুন: লক্ষ্মীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের কুইজ প্রতিযোগিতা

দেখুন: পঞ্চগড়ে পরিচ্ছন্নতায় কাজ করছে শিক্ষার্থীরা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন