১১/০২/২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রামুতে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ২ জন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) বিশেষ অভিযানে ৬০ লাখ টাকা মূল্যের ২০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সামনে একটি সন্দেহজনক ইজিবাইক আটক করে। এতে থাকা দুই যাত্রীকে (এফডিএমএন মমতাজ (২০) এবং মনোয়ারা (৪৫)) তল্লাশি করলে তাদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

আটককৃতরা হলো— মমতাজ (২০), পিতা- মোস্তফা কামাল, গ্রাম- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-২, ব্লক-এ, উখিয়া, কক্সবাজার ও মনোয়ারা (৪৫), স্বামী- মোহাম্মদ আলী, গ্রাম- মাদ্রাসাপাড়া, ডাকঘর- রাবেতা, থানা- রামু, কক্সবাজার।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমনে বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিদের আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পড়ুন: শিক্ষার ক্ষেত্রে সম্মানজনক অবস্থানে নেয়ার জন্য সবার সহযোগিতা চাই : সুনামগঞ্জের ডিসি

দেখুন: বিস্ক ক্লাবের সাথে নীলফামারীর পথে প্রান্তরে |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন