১০/০২/২০২৬, ২১:০৮ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে জমি বিরোধে প্রতিপক্ষকে ফাসাতে স্ত্রী ও সন্তান খুন, দুজনের আমৃত্যু কারাদণ্ড

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে জমি বিরোধে প্রতিপক্ষকে ফাসাতে স্ত্রী জাহানারা বেগম ও শিশু পুত্র আবিরকে (৮) হত্যার স্বামী মাহাবুব আলম ওরফে মাফু ও ইব্রাহিম নামের দুই জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন চরফ্যাসন ( চৌকি) অতিরিক্ত দায়রা জজ আদালত। এই মামলায় অপর আসামী মান্নান মাঝির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত খালাস প্রদান করেন । আদালত একই সাথে কারাদন্ড পাওয়া আসামীদেরকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড দেন।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামী মাহাবুব ও ইব্রাহিম আপন ভাই, তারা একই মামলায় খালাস পাওয়া মান্নান মাঝির ছেলে।

বিজ্ঞাপন

আজ বুধবার (৩ সেপ্টেম্বর ) দুপুর ১২ টায় অতিরিক্ত দায়রা জজ মো: শওকত হোসাইনের আদালত আসামীদের উপস্থিতিতে এই রায় দেন।
মামলার রায়ের সময় রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ ও আসামী পক্ষে এডভোকেট ছিদ্দিক মাতাব্বর ও এডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সরমান উপস্থিত ছিলেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এই রায় প্রদান করেন।

পড়ুন: আট ঘন্টা ব্যবধানে পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

দেখুন: রংপুর জেলায় আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের উন্নয়ন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন