বিজ্ঞাপন

জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ; অভিযোগ অস্বীকার অভিযুক্তের

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিরুদ্ধে প্রতারণা, অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ, অপহরণ এবং জোরপূর্বক যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন এক নারী।

বিজ্ঞাপন

অভিযোগকারী মুর্শেদা আক্তার মিহা গত রাতে জামালপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করেন, জমি কিনে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকা এবং ৮ ভরি স্বর্ণালংকার নেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, পরে তাকে ও তার শিশুসন্তানকে অপহরণ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জাল কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এছাড়া, ১১ দিন আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মুর্শেদা আক্তার জানান, এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অন্যদিকে, অভিযুক্ত নিজাম উদ্দিন সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, অভিযোগগুলো ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা। তার ভাষ্য, মুর্শেদা আক্তার তার তৃতীয় স্ত্রী এবং হানি ট্র্যাপের মাধ্যমে তাকে বিয়েতে বাধ্য করা হয়েছিল।
এ বিষয়ে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা সম্পর্কে আদালত বা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। তাই বিষয়টি তদন্তাধীন হিসেবে বিবেচিত হচ্ছে।

পড়ুন:দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, নেত্রকোনায় ৩ দিনব্যাপী কর্মসূচি

দেখুন:যুক্তরাষ্ট্রকে চীনের চ্যালেঞ্জ? দুই পরাশক্তির সং/ঘাত আসন্ন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন