কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকীতে ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বুধবার উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে উপজেলা বিএনপির আহবায়ক ও চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাজু আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রৌমারী উপজেলা বিএনপি’র আহবায়ক ও চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। আগামী নির্বাচনে বিএনপি’কে কুড়িগ্রাম-৪ আসনে নিরঙ্কুশ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে ইনশাল্লাহ।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব আজিজুর রহমান বলেন, আমাদের দল জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে লড়াই করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে যে পথ আমরা অতিক্রম করেছি, তা সহজ ছিল না। বারবার দমন-পীড়নের শিকার হয়েছি, কিন্তু আমরা জনগণের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। জনগণ সর্বদাই বিএনপির সঙ্গে ছিলো, আছে এবং থাকবে।আমাদের প্রত্যয় দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের দলের ভেতরে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সম্প্রতি উপজেলা ও জেলা পর্যায়ে আমাদের নতুন কমিটি গঠিত হয়েছে। তাই দলের ভেতরে ভেদাভেদ ভুলে গিয়ে, ব্যক্তিগত স্বার্থ ও মতবিরোধ দূরে সরিয়ে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পড়ুন :


