22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে থেকে অপহৃত ইউপি চেয়ারম্যান রাজধানীর পোস্তগোলা থেকে উদ্ধার, গ্রেপ্তার-১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াকে রাজধানী ঢাকার পোস্তগোলা এলাকা থেকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাসির মিয়াকে উদ্ধার করা হয়৷ এ সময় অপহরণকারী সদস্য জহির মিয়া নামে একজনকে আটক করে পুলিশ৷ আটককৃত জহির মিয়া বরগুনা জেলার ভাগরা থানার ফুলতলী এলাকার বাসিন্দা।

এর আগে, বেলা ২ টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা৷

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, অপহরণের সংবাদ পেয়ে পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করতে থাকে। রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার পোস্তগোলা এলাকা থেকে ইউপি চেয়ারম্যান নাসির মিয়াকে উদ্ধার করা হয়। এ সময় জহির মিয়া নামে একজনকে আটক করা হয়।

ইউপি চেয়ারম্যান নাসির মিয়া বলেন, আমি বুধবার বেলা ২টার দিকে প্রাইভেট গাড়িতে করে ভুলতা এলাকার আজিজ মার্কেন্টাইল ব্যাংকে কাজে যাই। কাজ শেষ করে মার্কেন্টাইল ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পরিচয়ে আমাকে ও আমার গাড়ির চালক আশিককে সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়। এসময় তারা আমাকে নিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘুরাঘুরি করেন ও টাকার জন্য অত্যাচার করতে থাকেন। এমনকি টাকা না দিলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি ধামকি প্রদান করতে থাকে। রুপগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানাই। আমাকে সঠিক সময়ে উদ্ধার করার জন্য। রূপগঞ্জবাসি আমার জন্যে দোয়া করেছেন তাই বেঁচে ফিরেছি।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে ডিবি পরিচয়ে গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান নাসির মিয়াকে অপহরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন