33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে থাকা কোটাবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় তাদেরকে ছেড়ে দেয় ডিবি। কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলামী এ তথ্য জানিয়েছেন।

নাহিদ ইসলামের বাবা বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে।’

এই ছয় সমন্বয়ক হলেন মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, আসিফ মাহমুদ, মো. আবু বাকের মজুমদার, হাসনাত আব্দুল্লাহ, ও নুসরাত তাবাসসুম।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে এবং গত ২৭ জুলাই মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন