খাগড়াছড়ি সদর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ কর্মীসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর।
সদস্য সচিব নুর মোহাম্মদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সহ- ধর্ম সম্পাদক অপুর্ব হালদার প্রমূখ।
কর্মীসভায় বক্তারা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পড়ুন: কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের দখলদারিত্ব বন্ধে জেলা প্রশাসককে ১৯ সংগঠনের স্মারকলিপি
দেখুন: “পুতিনকে হত্যার চেষ্টায় ক্রেমলিনে ইউক্রেনের ড্রোন হামলা” |
ইম/


